‘উডনাইট’ থিমে রূপালী পর্দার গান শোনাবেন এহসান আহমেদ, ৭ ফেব্রুয়ারি সিডনিতে

‘উডনাইট’ থিমে রূপালী পর্দার গান শোনাবেন এহসান আহমেদ, ৭ ফেব্রুয়ারি সিডনিতে

হলিউড, বলিউড, টলিউড কিংবা ঢালিউড—বিশ্বের প্রায় সব চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নামেই রয়েছে এক অভিন্ন শব্দ: উড। সেই ভাবনাকে কেন্দ্র করেই সিডনিবাসী গুণী শিল্পী এহসান আহমেদের এবারের সংগীত আয়োজনের নাম ‘উডনাইট’। রূপালী পর্দার জনপ্রিয় গান আর হারিয়ে যাওয়া দিনের সুরের মূর্ছনায় সাজানো এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায়, ব‌্যাংকসটাউন স্পোর্টস থিয়েটার হলে।

গানপোকা’র আয়োজনে অনুষ্ঠিতব্য ‘উডনাইট’-এ এহসান আহমেদ পরিবেশন করবেন হলিউড, বলিউড, টলিউড ও ঢালিউডের বাছাই করা জনপ্রিয় ও স্মরণীয় গান। দীর্ঘদিন ধরে একক সংগীতানুষ্ঠানে নিয়মিত গান গেয়ে আসা এই শিল্পী প্রতি বছরই তাঁর সুলোলিত কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন।

এহসান আহমেদ বলেন,

“সিনেমার গান বা বিভিন্ন ‘উড’ ইন্ডাস্ট্রির নামকরা গান থেকে বাছাই করে কিছু বিশেষ গান শ্রোতাদের উপহার দিতে চাই। আশা করি আগের মতোই গানগুলো তাঁদের হৃদয় ছুঁয়ে যাবে।” আগামী ৭ ফেব্রুয়ারির অনুষ্ঠানটিতে বাদ‍্যযন্ত্র বাজাবেন নামকরা সকল শিল্পীরা। অনুষ্ঠান উপলক্ষে শিল্পী এহসান আহমেদ তাদের সাথে রিহার্সেল করে যাচ্ছেন। সকলেই এখন প্রস্তুত শনিবার সন্ধ‍্যার আয়োজনের জন‍্য। 

শিল্পী এহসান আহেমদ 

উল্লেখ্য, নিজের উদ্যোগে এহসান আহমেদ গড়ে তুলেছেন গানপোকা ব্যান্ড। প্রতিবছর এই ব্যানার থেকেই নিয়মিত সংগীতানুষ্ঠান আয়োজন করে আসছেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের জন্য খুব সীমিতসংখ্যক টিকিট অবশিষ্ট রয়েছে। আগ্রহী দর্শকেরা নির্ধারিত টিকিটিং পার্টনার http://deshievents.com.au/  এর মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ‘উডনাইট’-এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জন্মভূমি টেলিভিশন ও গান বাকশো।