সিডনিতে রাহুল আনন্দ ও কনক আদিত্য

সিডনিতে রাহুল আনন্দ ও কনক আদিত্য

সংগীতপ্রেমীদের জন্য এক আনন্দঘন চমক নিয়ে সিডনি আসছেন ‘জলের গান’-এর স্রষ্টা, জনপ্রিয় শিল্পী রাহুল আনন্দ ও কনক আদিত্য। আগামী ৮ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীত আয়োজন। অনুষ্ঠানটির আয়োজক প্রবাসী ছাত্রছাত্রীদের সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদের হাট’।

চাঁদের হাটের পক্ষ থেকে ফাহাদ আসমার প্রশান্তিকাকে জানান, রাহুল আনন্দ ও কনক আদিত্য ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। এডেলেইড ও ক্যানবেরায় সফল পরিবেশনার পর তাঁরা বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন। মেলবোর্নের শো শেষ করেই তাঁরা সিডনির উদ্দেশে রওনা হবেন।

এই সংগীত সন্ধ্যায় ‘জলের গান’-এর পাশাপাশি পরিবেশন করবে সিডনির জনপ্রিয় ব্যান্ড ‘দ্য রক ক্যাসেট’। একই সঙ্গে সেদিনই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে চাঁদের হাট–এর কার্যক্রম।

ফাহাদ আরও জানান, এটি একটি ফান্ড রেইজিং অনুষ্ঠান। প্রবাসে থাকা স্বেচ্ছাসেবী ছাত্রছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এই আয়োজন। তিনি সবাইকে আমন্ত্রণ জানান—পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে এসে উপভোগ করতে এই বিশেষ বৈঠকি সংগীত আড্ডা।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রশান্তিকা ও গান বাকশো। আয়োজকদের জানানো মতে, অল্প সময়ের মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। যাঁরা এখনো টিকিট সংগ্রহ করেননি, তাঁদের Krazy Tickets থেকে দ্রুত টিকিট সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন টিকিট লিংক:

https://krazytickets.com/single-event/-by/x6poldwn7dznm37